৬জন দুষ্কৃতিকে আটক করল বর্ধমান থানার পুলিশ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ঘৃত ছজনকে শুক্রবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতরা সবাই বর্ধমান বর্ধমান থানার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি পাইপ গান, একটি ভেজালি এবং এটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। ডিএসপি রাকেশ চৌধুরী জানান,গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ৬জনকে গ্ৰেপতার করা হয়।তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।তিনি আরও বলেন, জানতে পারা গেছে যে তারা এই অস্ত্র ব্যাবহার করতো বিভিন্ন রকম চুরি বা ছিনতাইয় এই ধরনের কাজকর্ম করতে গিয়ে।তাদের কাছ থেকে রিকোভার হয়েছে ল্যাপটপ,মোবাইল,জেবিএল হেডফোন। আমরা জানতে পেরেছি এরা আরো বিভিন্ন রকম মামলায় যুক্ত আছে এবং আমরা অন্যান্য থানার কাছে চুরি বা ছিনতাই ছাড়া অন্য কিছু কেসে এরা যুক্ত নাকি। আজকে এই ছয় জনকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *