প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – আই এস এফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিক ও তাদের কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রায়ই অবরোধ এবং পথসভা চলছে, তেমনি আজ আন্দুল অঞ্চল আইএসএফের কর্মী ডাকে আন্দুল আরগড়িতে হলো পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক দায়িত্বপ্রাপ্ত আইএসএফের সভাপতি নাজিম শেখ এবং জেলা কমিটির সদস্য ইমরান খান সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। তৃণমূল সরকারকে সরকারের উদ্দেশ্যে নেতৃত্ব বললেন একটা নওশাদকে গ্রেপ্তার করলে হাজার হাজার নওশাদ তৈরি হবে। তৃণমূল সরকারের বিভিন্ন জনবিরোধী মূলক কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় জনসভা থেকে। অবিলম্বে নওশাদ সহ আইএসএফের কর্মীদের মুক্ত করতে হবে এমনও দাবি জানানো হয়।
আই এস এফ এর পক্ষ থেকে বিধায়ক নওশাদ সিদ্দিক ও কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে হল পথসভা আন্দুলে।












Leave a Reply