রানাঘাটে আয়োজিত হল ৫ কিলোমিটার পথ দৌড় প্রতিযোগিতা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে আয়োজিত হল ৫ কিলোমিটার পথ দৌড় প্রতিযোগিতা। নদীয়া জেলা খো খো সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এই পথ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সকালে রানাঘাট পূর্ব পাড়ের সৃজা লজের সামনে থেকে এই দৌড় শুরু হয়ে আবার ওখানে এসেই শেষ হয়। ১৪ থেকে ২২ বছর
বয়সীদের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ১১০ জন প্রতিযোগী।এদিনের এই পথ দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিজন সরকার রানাঘাট পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ট জন। সফল প্রতিযোগিতার হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *