সামাজিক সুরক্ষা প্রকল্পে ২৭৬ জন উপভোক্তা কে আর্থিক অনুদানের চেক দিল বালুরঘাট পৌরসভা।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- সামাজিক সুরক্ষা প্রকল্পে ২৭৬ জন উপভোক্তা কে আর্থিক অনুদানের চেক দিল বালুরঘাট পৌরসভা। উপভোক্তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে চেক দেয়া হয়।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির উপার্জনকারী মানুষের মৃত্যুর পর অর্থনৈতিক সংকটে পড়ে সেই পরিবার গুলি। তাদের অর্থনৈতিক সাহায্যের সরকারি প্রকল্প জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প এর মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হয়। যদিও দীর্ঘদিন এ প্রকল্পে টাকা প্রদান বন্ধ ছিল। সেই প্রকল্পেই এদিন উপভোক্তাদের চেক বিলি করে বালুরঘাট পৌরসভা।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর সামাজিক সুরক্ষা প্রকল্পের বালুরঘাট পুরসভার ২৭৬ জনকে চল্লিশ হাজার টাকা করে অর্থাৎ মোট ১ কোটি ১০ লক্ষ ৪০ হাজার টাকার চেক দেওয়া হচ্ছে। এদিন টোকন হিসেবে পাঁচ জন কে চেয়ারম্যান অশোক মিত্র তাদের হাতে চেক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *