বিজেপির মন্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বিজেপির মন্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি কলেজ সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। আক্রান্ত ওই মন্ডল সভাপতির নাম পবিত্র অধিকারী। সে কোচবিহার ১৮ নং মন্ডল সভাপতি। সে চিকিৎসাধীন রয়েছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান সিটি স্ক্যান করার জন্য।

অভিযোগ,বিজেপির ওই মন্ডল সভাপতি নিমন্ত্রণ করে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরে তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সিটি স্ক্যান করার জন্য। পরে তিনি বিজেপির দলীয় কার্যালয়ে এসে জেলা সভাপতির সাথে কথা বলেন। সেখান থেকে বিজেপি কর্মীরা আক্রান্ত মন্ডল সভাপতিকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *