বকেয়া ডিএ-র দাবিতে আদালত চত্বরে অবস্থান বিক্ষোভ সরকারি কর্মচারীদের।


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বকেয়া ডিএ-র দাবিতে কোচবিহার আদালত চত্বরে সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি। এদিন দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সাথে তারও আন্দোলনে নেমেছেন।

তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের ৩৮ শতাংশ ডিএ ঘোষণা করলেও তাদের দেওয়া হচ্ছে মাত্র ৩ শতাংশ। দীর্ঘদিন ধরে তারা বকেয়া ডিএ দেওয়ার দাবি জানালেও রাজ্য সরকার তাদের তা দিচ্ছে না। তারই প্রতিবাদে তাদের ওই কর্মবিরতি অবস্থান বিক্ষোভ ও আন্দোলন। তাদের ডিএ সম্পূর্ণ না দেওয়া হলে খুব দ্রুত আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *