২২ বছরের তরতাজা যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী।


আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জিনকড়া গ্ৰামের এক হত দরিদ্র পরিবার,যাদের দুবেলা দুমুঠো খাবারের কোন সংস্থান নেই, সেই পরিবারে ক্যান্সার আক্রান্ত ছেলে। পাউরুটি ওয়ালা সেখ সেকেন্দার ও মা ভেবেই কুলকিনারা পায় না কিভাবে হবে ছেলে হাসমতের চিকিৎসা আর কি করে জুটবে খাবার।বাবা দুবেলা দুমুঠো ভাত এর জন্য রোজ সকাল হলেই দুয়ারে দুয়ারে পাউরুটি বিক্রি করে।যা উপার্জন হয় তা দিয়ে কোনমতে সংসার চলে। নুন আনতে আনতে পান্তা ফুরানো সংসারে ছেলের চিকিৎসা করাতে গিয়ে রীতিমতো হিমসিম খাচ্ছেন হাসমতের বাবা। জমি জায়গা যা ছিল তা ছেলের চিকিৎসার জন্য সব বন্ধক পড়ে গেছে। ইতিমধ্যেই ২৫ বার কেমো দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দিন দিন ২২ বছরের তরতাজা যুবকটির দিকে তাকিয়ে দিনরাত চোখের জল ফেলছেন মা।ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে অসহায় এক পরিবার একটু সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন। মানবিক মুখ তারা দেখতে পাবেন কি না তা জানা নেই।২২ বছরের তরতাজা যুবকের কষ্ট যন্ত্রনা আর চোখে দেখতে পারছেন না মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *