ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের প্রথম বর্ষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার ফালাকাটা কমিউনিটি হলে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের প্রথম বর্ষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার ফালাকাটা কমিউনিটি হলে। জানা গিয়েছে, ফালাকাটা পুরসভা হবার পর সাংগঠনিকগত ভাবে তৃণমূলের ফালাকাটায় দুটি ব্লক কমিটি গঠিত হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবং কর্মীদের আরো মনোবল বাড়াতে এই কর্মী সম্মেলন করা হয়। এদিনের ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র রায়,ফালাকাটা টাউন ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি অশোক সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *