নর্থ বেঙ্গল বডিবিল্ডিং কম্পিটিশনে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কে গর্বিত করল দক্ষিণ দিনাজপুর জেলার তিন যুবক-যুবতী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নর্থ বেঙ্গল বডিবিল্ডিং কম্পিটিশনে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কে গর্বিত করল দক্ষিণ দিনাজপুর জেলার তিন যুবক-যুবতী। অল্প কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। অর্গানাইজেশনের জেলা পর্যায়ে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। এবার সেই অর্গানাইজেশনের তিন প্রতিযোগী মালদায় অনুষ্ঠিত নর্থ বেঙ্গল বডি বিল্ডিং কম্পিটিশনে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়ে জেলাকে ও জেলা বাসিকে গৌরবান্বিত করল। বালুরঘাটে শহরের বাসিন্দা টুকাই চৌহান,প্রিয়া মন্ডল,তন্ময় চৌধুরী জেলাকে গর্বিত করেছে। পাওয়ার লিফটিং চৌহান প্রথম ও তন্ময় চৌধুরী দ্বিতীয় স্থান লাভ করেছে। পাশাপাশি প্রিয়া মন্ডল ওম্যান ফিটনেসে তৃতীয় স্থান লাভ করে।দক্ষিণ দিনাজপুর জেলার মত প্রত্যন্ত জেলায় ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলায় যে আকৃষ্ট হচ্ছে আর এর ফলেই রাজ্যে ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলাও যে বিকশিত হচ্ছে এটাই তার প্রমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *