পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ফুল বিক্রেতার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ফুল বিক্রেতার। তার নাম জয়ন্তী মজুমদার, বয়স ৫৪। বাড়ি হবিবপুরের দত্তপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ,দশ বছর আগে স্বামী দিলীপ মজুমদার মারা যাওয়ার পর থেকে রানাঘাট শহরে ফুল বিক্রি করতেন তিনি। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ কোর্ট মোড়ের কাছে কৃষ্ণনগরগামী একটি লরি পেছন থেকে তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার বাম পা বাদ দেন।
বাড়িতে তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
বড় ছেলের নাম দীপক মজুমদার, ছোট ছেলে দীপঙ্কর মজুমদার।
পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *