হ‍্যামিল্টণগঞ্জ বাসরা নদী থেকে হয়ে চলছে অবৈধ ভাবে বালু পাচার ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাসরা নদী থেকে অবৈধ বালু পাচার কিছুতেই বন্ধ হচ্ছে । হ‍্যামিল্টণগঞ্জ বাসরা নদী থেকে হয়ে চলছে অবৈধ ভাবে বালু পাচার । প্রতিনিয়ত কয়েকশো ট্রাক্টরে করে অবৈধ ভাবে বাসরা নদী থেকে বালু পাচার হয়ে চলেছে। পাচার রুখতে মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে কিন্তু তাত থোরাই কেয়ার করে বালু পাচারকারীরা তারা তাদের কাজ দিব‍্যি চালিয়ে যাচ্ছে । কিন্ত নাছোড়বান্দা প্রশাসনও । বুধবার আচমকা কালচিনি বিডিও বাসরা নদীতে অভিযান চালায় এবং বিডিও গাড়ি দেখে পাচারকারীরা ট্রাক্টর নিয়ে বাসরা নদী থেকে পালাতে শুরু করে। সব ট্রাক্টর পালিয়ে গেলেও একটি বালু বোঝাই ট্রাক্টর পালাতে সক্ষম হয়নি। উক্ত ট্রাক্টরটি আটক করা হয়। উল্লেখ্য কিছু দিন পূর্বে বিডিও অভিযানে চালিয়ে একটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে । তার ও কিছু দিন পূর্বে বাসরা নদীতে ফিলমি কায়দায় ট্রাক্টরে পিছনে ধাওয়া করে বালু বোঝাই ট্রাক্টর আটক করা হয়। যদি ও এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, যদি কেউ সরকারি নিয়ম ভাঙ্গার চেষ্টা করে আমরা তো আর দর্শক হয়ে বসে থাকবো না । অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *