অফিসে যাওয়ার জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু, পুলিশ কর্মীর।

নদীয়া, কাজল বসাক :- আর পাঁচটা সাধারণ দিনের মতোই, ঘুম থেকে উঠে অফিস যাওয়ার তাড়া। নিজের জামা কাপড় নিজেই ইস্ত্রি করার অভ্যাস তার বহুদিনের। আজও অফিসে যাওয়ার পোশাক ইস্ত্রি করতে গিয়ে হঠাৎই , চিৎকার করে ওঠে শান্তিপুর বাইগাছি ওস্তাগার পাড়া লেনের বাসিন্দা ৪৮ বছর বয়সী অভিক মিত্র। পাশের ঘরে থাকা তার স্ত্রী পুত্র ছুটে এসে দেখে, তার গা ঠান্ডা হয়ে গেছে। এরপর তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার পায়ে গরম ইস্ত্রীর একটি পোড়া দাগ লক্ষ্য করা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানো হয় শান্তিপুর থানার পক্ষ থেকে। অভিক বেঙ্গল পুলিশের একজন সৎ এবং সাহসী পুলিশ কর্মী হিসেবেই পরিচিত। ডিপার্টমেন্টে এবং এলাকায় তার সুখ্যাতি সকলের মুখে। তার আকস্মিক এভাবে মৃত্যুর কারণে নেমে এসেছে ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *