দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পদত্যাগ করলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা কর্মকার সূত্রধর। পদত্যাগের পর মল্লিকা কর্মকার সূত্রধর দাবি করছেন তিনি বিজেপির সদস্য। বিজেপির দাবি অনাস্থা ভোটে তৃণমূল সমর্থিত পঞ্চায়েতের প্রধান মল্লিকা কর্মকার সূত্রধর পরাজয় নিশ্চিত সেই কারণেই তিনি পদত্যাগ করে এখন মিথ্যা কথা বলছেন। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ডাঙ্গা পঞ্চায়েতের কুড়িটি আসনের মধ্যে বিজেপি ১১ তৃণমূল কংগ্রেস ৯টি আসন পেয়েছিল। পরবর্তী সময়ে বিজেপির প্রধান কে তৃণমূল কংগ্রেসের যোগদান করিয়ে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। গত বছর যাবার পর সংখ্যা লঘিষ্ঠ হয়ে পড়ে তৃণমূল। অনাস্থার প্রস্তাব নিয়ে বিজেপির পক্ষ থেকে ভিডিওর কাছে দরবার করা হয়। সেখানে সমস্যার সমাধান না হয় কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এরপর কোর্টের নির্দেশে আস্থা ভোটের তিনক্ষণ ঠিক হওয়ার আগে পঞ্চায়েত প্রধান ইস্তফা দেন এই দিন।
পদত্যাগ করলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা কর্মকার সূত্রধর।












Leave a Reply