অভিনবভাবে শিবরাত্রি পালন করতে দেখা গেল বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্ত চক্রবর্তীকে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অভিনবভাবে শিবরাত্রি পালন করতে দেখা গেল বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্ত চক্রবর্তীকে। যেখানে দেখা যায় সাধারণ মানুষ শিবের মাথায় দুধ ঢেলে বাবাকে সন্তুষ্ট করবারচেষ্টা করে সেখানে বাবার মাথায় দুধ ঢেলার পরিবর্তে দুঃস্থ শিশুদের হাতে দুধের গ্লাস তুলে দিয়ে অভিনব ভাবে প্রদিপ্তা দেবী। প্রদীপ্ত দেবীর ভাষায় বিগত চার বছর ধরে তিনি এই ভাবেই শিবরাত্রি পালন করে থাকেন। সেই মতোই এ বছরও তিনি শিবের মাথায় জল ঢালার পরিবর্তে দুস্থ শিশুদের হাতে দুধের গ্লাস তুলে দিলেন। এই অভিনব ভাবে শিবরাত্রি পালন সমাজের বুকে যে অন্য একটা দৃষ্টান্ত স্থাপন করবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *