প্রতিটি বাড়ি বাড়ি থেকে শিল্প সত্ত্বার প্রতিভা তুলে আনতে উদ্যোগ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিটি বাড়ি বাড়ি থেকে শিল্প সত্ত্বার প্রতিভা তুলে আনতে উদ্যোগ। আলপনা প্রতিযোগিতার আয়োজন বালুরঘাটে। এদিন বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ১০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়স ভিত্তিক তিনটি বিভাগে অনুষ্ঠিত আলপনা প্রতিযোগিতায় প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া আর্ট ফেস্টকে সামনে রেখে এমন উদ্যোগ নিয়েছে ‘আতস’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *