আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ইন্দাস থানার অন্তর্গত আকুই গ্রামে বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ উত্তম ভট্টাচার্যের বাড়িতে চুরি হয়। আগামী ২৪ শে ফাল্গুন উত্তম ভট্টাচার্যের মেয়ে স্বাগতা ভট্টাচার্যের বিয়ে আছে, সেই কারণে বাড়িতে কিছু শাড়ি টাকা ও গয়না ছিল। এই সময় বাড়িতে কেউ ছিলনা বাড়ির মেন গেট বন্ধ করে বাজারের দিকে গিয়েছিল ঠিক সেই সময় বাড়ির প্রাচীর টোপকে বাড়িতে ঢুকে চুরি করে পালিয়ে যায়। বাড়িতে ঢুকে বাড়ির মালিক যখন দেখেন যে তার জিনিসপত্র চুরি গেছে, তিনি ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ এসে উপস্থিত হয়। প্রায় ছয় ঘন্টা তদন্ত করার পর পুলিশ চুরি যাওয়া সামগ্রী ও চোরকে অ্যারেস্ট করে। ইন্দাস থানার পুলিশের তৎপরতায় একই গ্রামবাসী খুবই খুশি।
ছয় ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্ৰী সহ চোরকে গ্ৰেফতার করলো ইন্দাস থানার পুলিশ।।












Leave a Reply