আবারো ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহত এক লরির খালাসী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুটি বন্যবাহী লরির সংঘর্ষে গুরুতর আহত হয় একটি লরির খালাসী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন লরিচালক। ঘটনাটি শান্তিপুর বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কের। সূত্রের খবর আজ ভোররাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তিনটি মার্বেল বোঝায় ওভারলোড লরি যাচ্ছিল পিছন দিক দিয়ে অন্য একটি পন্যবাহী লড়ি এসে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায় ধাক্কা মারা লরিটি যদিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় লরিটি পাশাপাশি লরিতে থাকা খালাসী গুরুতরাও আহত হয় অল্পের জন্য প্রাণ বাঁচে লরিচালক। তবে আহত খালাসির নাম পরিচয় এখনো জানা যায়নি। লরির খালাসিকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ক্ষতিগ্রস্ত লরিটিকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর থানায়। স্বভাবতই দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *