নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ ফেব্রুয়ারী––– ডিএ আন্দোলন প্রতিরোধ করতে রাজ্যের কড়া মনোভাবের তোয়াক্কা না করেই প্রতিবাদ অব্যাহত বালুরঘাটে । এদিন সকাল থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে কর্মবিরতি পালন করেন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা । পোষ্টার সহ ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন আদালতের সরকারি কর্মীরা । পূর্ব ঘোষিত কর্মসূচী অনুসারে মঙ্গলবারেও পালিত হবে কর্মবিরতি । যদিও এদিন সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবনে স্বাভাবিক ছিল কাজ কর্ম । উল্লেখ্য, মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের কর্মবিরতি রুখতে কড়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
ডিএ আন্দোলন প্রতিরোধ করতে রাজ্যের কড়া মনোভাবের তোয়াক্কা না করেই প্রতিবাদ অব্যাহত বালুরঘাটে ।












Leave a Reply