নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ স্কুল,আদালত ,স্বাস্থ্যকেন্দ্র সহ অন্যান্য দপ্তরে গতকাল সোমবার থেকে সংগ্ৰামী যৌথমঞ্চের ডাকে শুরু হয়েছে কর্মবিরতি। সেই মত আজও DA সহ অন্যান্য দাবিতে বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে কর্মবিরতি পালন করেন। রাঁধুনীরা রান্নাঘরে মিড ডে মিল রান্না করছে সেই চিত্র উঠে এল।প্রায় ৫০ জন শিক্ষক, শিক্ষিকা, পার্শ্বশিক্ষিক সহ শিক্ষাকর্মীরা এই কর্মবিরতিতে যোগ দেন। শিক্ষিককেরা বলেন সংগ্ৰামী যৌথমঞ্চের ডাকে বকেয়া ডি এ,স্বচ্ছভাবে নিয়োগ সহ অন্যান্য দাবিতে আমাদের এই কর্মবিরতি।
মিড ডে মিল চালু রেখে কর্মবিরতি শিক্ষকদের।












Leave a Reply