অবৈধ বালি বোঝাই ৬টি ট্রাক্টর আটক।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলা পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে বালি পাচার করছিল বালি মাফিয়ারা। তাই ৬টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। অবৈধ ভাবে বালি পাচার রুখতে নেমে পড়েছে বীরভূম জেলা পুলিশ। বেশ কিছুদিন থেকে দুবরাজপুরের বিভিন্ন জায়গার নদী সহ অজয় নদী থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা বালি চুরি করে পাচার করছিল বলে অভিযোগ। তাই রবিবার ও গতকাল সোমবার রাত্রে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে তরুলিয়া মোড়ের কাছে ৬ টি ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ। ৬টি ট্র্যাক্টরের চালক পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, কোনও বৈধ নথি ছাড়াই ওই ট্র্যাক্টর গুলোতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগেও অবৈধ ভাবে বালি বোঝাই বহু লরি ও ট্রাক্টর আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *