না ফেরার দেশে চলে গেলেন, লোকো সংগীতশিল্পী সুভাষ চক্রবর্তী।

আবদুল হাই, বাঁকুড়াঃ চলে গেলেন বিশিষ্ট লোকোসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন সুভাষ বাবু ।পরে কলকাতা অ্যাপোলোতে তিনদিন ভর্তি ছিলেন।তারপর কিছু সমস্যার কারণে একদিন বাড়ি ফিরে সুভাষ বাবু আবারো পিয়ারলেস হসপিটালে তিন দিন ভর্তি থাকার পর শনিবার আজ সকাল ১১:৫৫ তে তিনি দেহত্যাগ করেন। বাঁকুড়ার ভাদু, ঝুমুর টুসুকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। তাঁর প্রয়াণে বাঁকুড়ার তথা বাংলার সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি ।
সুভাষ চক্রবর্তী এর বয়স ৭১ বছরেরও বেশি, তার বাসভবন বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে, তিনি বর্তমানে থাকতেন কলকাতা যাদবপুর গাঙ্গুলীবাগান এলাকায়।

পরিবেশ সূত্রে জানা গেছে বর্তমানে মৃতদেহটি এখনো বেসরকারি নার্সিংহোম কলকাতা পিয়ারলেসে রয়েছে। সেখান থেকে প্রথম নিয়ে যাওয়া হবে, কলকাতা রবীন্দ্রভবনে তারপরই সোজা আনা হবে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় বাসভবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *