কোচবিহার, নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যকে সামনে রেখে কুচবিহার জেলা যাত্রী পরিবহন বেসরকারি মোটর কর্মী ইউনিয়নের ১১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা পরিষদের অতিথি নিবাসের হল ঘরে। এদিন সেখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মন, কিষান ক্ষেত মজদূর ইউনিয়নের সভাপতি খোকন মিয়া, আজিজুর রহমান সহ আরো অনেকে।
এদিন এবিষয়ে নিয়ে কোচবিহার জেলা ইএনটিটিইউসি’র জেলা সভাপতি পরিমল বর্মন জানান, এই সম্মেলন করার কারণ যে শ্রমিক শোষণ বিভিন্ন জায়গায় হচ্ছে এটার নাম করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন যে চাঁদা আদায় করছে যা অনৈতিক। তারা কিছু কিছু জায়গায় স্ট্যান্ডে দেখেছে কোথাও ১০০ টাকা কোথাও ৫০ টাকা কোথায় ১২০ টাকা নিয়ে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। তুফানগঞ্জ এর রাজ্য সভাপতি দেবব্রত বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এগুলো বন্ধ করা হয়েছে। মাথাভাঙ্গা, দিনহাটা, শীতলকুচি, সিতাই,কোথাও কিন্তু এরকম শ্রমিকদের উপর চাঁদা নেওয়া হচ্ছে না। তারপর লেবার দপ্তর থেকে বা শ্রম দপ্তর থেকে যখনি কোন শ্রমিক বিপদে পড়ে সমস্যা হয় বা এক্সিডেন্ট হয় শ্রমদপ্তর তাদের দায়িত্ব নিয়ে তাদের সংসার তাদের জীবন জীবিকা এবং তাদের কাজ যতদিন পর্যন্ত কাজে যুক্ত না হয় ততদিন পর্যন্ত কিন্তু তার দায়িত্ব শ্রম দপ্তর নেয় এবং তারাও যতটা পারে অফিস থেকে তাদের হেল্প করে কিন্তু তারা ইদানিং থেকে দেখছে কিছু মানুষ এই I,N,T,T,U,C যাত্রী পরিবহনের নাম করে যে সমস্ত ব্যবসা পেতে বসেছে বিভিন্ন জায়গায় যেটা অত্যন্ত খারাপ।












Leave a Reply