নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রবিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে বিকেলে রীতিমতো মিছিল করে এসে জলপাইগুড়ি কোতয়ালী থানার গেট সংলগ্ন এলাকায় স্তব্ধ করে দেয়।
উল্লেখ্য, শনিবার বিজেপি দলের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের গাড়িতে একদল তৃনমূল কর্মীরা ভাঙচুর চালায় কুচবিহার জেলার বুড়ির হাট এলাকায় বলে অভিযোগ।
এরপর থেকেই কার্যত পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে,
দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর তৃণমূলের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়, তারই অংশ হিসেবে রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে কোতোয়ালি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এই প্রসঙ্গে জেলা যুব মোচার সভাপতি পলেন ঘোষ জানান, পশ্চিমবঙ্গে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন সুরক্ষিত নয় তখন সাধারন মানুষের নিরাপত্তা কোথায়।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের ওপর হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির।












Leave a Reply