দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৩রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস। এই দিনটিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার ও শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভাপতি তথা জেলা ও দায়রা বিচারক শ্রী জীবন কুমার সাধু, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ADJ থার্ড কোর্ট অজয়েন্দ্রনাথ ভট্টাচার্য,ADJ স্পেশাল কোর্ট অনন্তকুমার সিংহ মহাপাত্র , জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা সঙ্গীতা চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।মোট আটজন ব্যক্তি কে সাহায্য করা হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে। এদিন দুজনকে হুইল চেয়ার এবং ৬ জনকে শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার ও শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হল।












Leave a Reply