বালুরঘাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৪ই মার্চ তারিখ থেকে সারা রাজ্যব্যাপী শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে বালুরঘাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার বিকেলে কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডের ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষায় বসার আগে একটি প্রস্তুতি সভা করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের কি কি করণীয় কি কি করা যাবে না পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তের ইফত দেওয়া হয় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে। ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিস এলাকার শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *