অফিসে ঢুকতে না পেরে গাছের তলায় কর্মীদের হাজিরা নিচ্ছে বিদ্যালয় পরিদর্শকের এক আধিকারিক।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও ২৪ ঘণ্টা ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকেই ওই ধর্মঘট শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে।
তারপরেই আজ সকালে থেকে ধর্মঘট শুরু হয়।

জানা গেছে, আজ সকালে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে আসেন কর্মচারীরা। তারপর ১১টা নাগাদ অফিসে আসেন ডিআই ও এআই। তাদেরকে অফিসে ঢুকতে বাধা দেয় সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। তারা আন্দোলনকারীদের কে অনুরোধ করে যে ভিতরে ঢুকে কাজ করবে না,তারা বসে থাকবে। ওই আধিকারিকরা অফিসে ঢুকতে না পেরে পাশে গাছের ছায়ায় বসে যে সমস্ত কর্মীরা এসেছে তাদের সাদা খাতায় হাজিরা নিচ্ছেন তিনি।

অফিসে ঢুকতে না পেরে কি কি জানালেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের এক আধিকারিক জানান, আমরা সময় মত অফিসে আসলেও অফিসে ঢুকতে পারেননি। কারণ যারা অফিসের সামনে পিকেটিং করছে তারা আমাদের আটকে দেয়। সেই কারণে আমরা অফিসের ভিতরে ঢুকতে পারি নি। আমরা কোথাও যাবো না। আমরা এখানেই থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *