দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হরিরামপুর ব্লক প্রসাশন এবং সিনির যৌথ উদ্যোগে হরিরামপুর ব্লকের সিরশি গ্ৰাম পঞ্চয়াতে অনুষ্ঠিত হল এক বিরাট সচেতনতা মূলক কর্মশালা। উক্ত অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে গ্ৰাম স্তরীয় শিশু সুরক্ষা কমিটির সক্রীয় ভূমিকা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনি উত্তর দিনাজপুর ইউনিট কোঅর্ডিনেটর, শ্রী সুশোভন দাস, সিনি উত্তর দিনাজপুর জেলার স্যাগ কেপি পোগ্ৰাম কোঅর্ডিনেটর শ্রী প্রসেনজিৎ দাস, উপস্থিত ছিলেন সিনি দক্ষিণ দিনাজপুর জেলার স্যাগ কেপি পোগ্ৰাম কোঅর্ডিনেটর শ্রী বিনয় ভট্টাচার্য, এবং তার সহ কর্মীবৃন্দ, হরিরামপুর পুলিশ স্টেশনের শিশু সুরক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক।
হরিরামপুর ব্লকের সিরশি গ্ৰাম পঞ্চয়াতে অনুষ্ঠিত হল এক বিরাট সচেতনতা মূলক কর্মশালা।












Leave a Reply