আন্দোলন সফল করতে হাতজোড় করে সরকারি কর্মীদের কাছে আবেদন করেন যৌথ মঞ্চের সদস্যরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে। তাতে সমর্থন জানিয়েছে বাম এবং বিজেপি। অন্য দিকে, রাজ্য সরকারি কর্মচারীদের হাজিরা নিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। এদিন সকাল থেকেই বালুরঘাটে বিভিন্ন সরকারি অফিসের সামনে পুলিশ ও সিভিক মোতায়ন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এদিকে আন্দোলন সফল করতে হাতজোড় করে সরকারি কর্মীদের কাছে আবেদন করেন যৌথ মঞ্চের সদস্যরা। যৌথ মঞ্চের ধর্মঘট এর দরুন নাজেহাল সাধারণ মানুষ। কোন কাজ করতে অফিসে এসে করতে না পাড়ায় খোভ উগড়ে দিলেন জেলার দূরদুরান্ত আসা জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *