দীর্ঘ দিন ধরে কোচবিহার শহরের জেলাশাসকের দপ্তর,পুলিশ সুপারের দপ্তর, এনবিএসটিসি, জেলা পরিষদ, জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর, পূর্ত দপ্তর, সংশোধনাগার, মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ প্রায় সমস্ত সরকারি অফিসের কাছে প্রচুর টাকা বকেয়া পড়ে রয়েছে কোচবিহার পৌরসভার। সবমিলিয়ে টাকার পরিমান প্রায় চার কোটি টাকা। এত টাকা বলতে পড়ে থাকলেও পৌরসভা কেন তুলতে পারছে না? তা নিয়ে সম্প্রতি চেয়ারম্যানের কাছে কারণ দর্শানোর চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন আরবান ডেভলপমেন্ট দপ্তর। পাশাপাশি বিষয়টি নিয়ে বিধানসভায় ও প্রশ্ন উঠেছে। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে বকেয়া আদায়ের সরকারি দপ্তর গুলিকে চিঠি ধরাছে পৌরসভা।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন আমরা বাধ্য হয়ে ট্যাগ যাদের বকেয়া রয়েছে সেই সমস্ত অফিসে নোটিশ পাঠাচ্ছি আবার। দ্রুত যাতে যাতে পৌরসভা কে এই টাকাগুলো মিটিয়ে দেওয়া হয় তার জন্য এই নোটিশ পাঠানো হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এই বকেয়া টাকাটা উঠে গেলে যারা সারা জীবন পৌরসভা পরিষেবা দিয়েছেন তাদের গ্র্যাচুইটির টাকাটা আমরা অনেকটাই শোধ করতে পারব।












Leave a Reply