উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ ভগবানপুরের অপর্ণা মাইতি, প্রাথমিক চিকিৎসার পর ফের পরীক্ষায় বসেন ওই ছাত্রী।


পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পরীক্ষার্থীদের উপর দায়িত্ব সবারই, তেমনই এক দৃষ্টান্ত উদাহরণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই অসুস্থতা বোধ করেন ভগবানপুরের ছাত্রী অপর্ণা মাইতি, এরপর স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা দেবব্রত কর সেই দৃশ্য লক্ষ্য করে তৎক্ষণাৎ নিজের গাড়িতে করে ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন ওই ছাত্রীকে, তারপর কিছুটা সুস্থ হতেই ভগবানপুর ভীমেশ্বরী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন ওই বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *