আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে আরও জোর দিল তৃণমূল। দিদির সুরক্ষা কবচ, দিদির দূত-এর পাশাপাশি এবার ‘অঞ্চলে একদিন’ কর্মসূচি শুরু হল। মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ‘অঞ্চলে একদিন’ কর্মসূচিতে শামিল হলেন আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী। এদিন সকালে আলীনগর দোলাইচন্ডী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন মৃদুলবাবু। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, ছিলেন তৃণমূল নেতা হৃষিকেশ দাস, সমরেশ পাল, দেবজিত পাল প্রমুখ। এদিন আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী সাধারণ মানুষের অভাব অভিযোগ গুলি শুনেন পাশাপাশি স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে আরও জোর দিল তৃণমূল।












Leave a Reply