বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকালবেলা থেকেই সেন্টার গুলিতে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। প্রতিবারের মতো এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হলো বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের উদ্যোগে।শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নয় আমরা আগেও দেখেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানুষ ভট্টাচার্য নিজস্ব উদ্যোগে বারবার এগিয়ে এসেছেন এরকম সামাজিক কর্মসূচিতে করতে। সেই মর্মেই আজ বর্ধমান এক ব্লকের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি কেক, জলের বোতল, পেন এবং গোলাপ ফুল। আজ এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি তা, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *