তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে বসলো অস্থায়ী কর্মচারীরা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কলেজের কর্ম বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছে কর্মচারীরা। এদিন তারা কোচবিহার পলিটেকনিক কলেজের সমস্ত কাজ কর্ম বন্ধ রাখার ঘোষণা করেন।

অভিযোগ, তারা এন এক্স কোম্পানির অধীনে পলিটেকনিক কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করেন। কিন্তু দীর্ঘ দিন ধরে কাজ করে আসেন। কিন্তু গত তিন মাস ধরে বেতন পাচ্ছে না। তাদের সাথে কোন যোগাযোগ করছে না এন এক্স কোম্পানি। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের যেই পি এফ এর টাকাটা কাটা হতো সেটাও তারা পাচ্ছে না এবং এমতবস্থায় ১৭ জন স্টাফ রয়েছে সেই কলেজে। তাদের সংসার আর্থিক অবস্থার জন্য টানা পরানের দিকে চলে যাচ্ছে। ঋণ ধার করে সংসার চালাতে হচ্ছে তাদের তারা আশা করেছিল বেতন পেয়ে সেই ঋণধার মিটিয়ে দেবে। কিন্তু কত তিন মাস ধরে বেতন না পাওয়ায় আজ তারা পলিটেকনিক কলেজেই অবস্থান বিক্ষোভ করছে।

এ বিষয়ে পলিটেকনিক কলেজের এক কর্মী কি জানিয়েছেন, আমরা ১২ বছর ধরে কুচবিহার পলিটেকনিক কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছি। কিন্তু দেখা গেল বিগত তিন মাস ধরে বেতন পাচ্ছি না। এই কলেজে আমরা ১৭ জন অস্থায়ী কর্মচারী রয়েছি। আমরা ঋণ নিয়ে সংসার পরিচালনা করছি। গতকাল আমরা প্রিন্সিপাল কে বিষয়টি জানিয়েছি। আজ আমরা বেতনের দাবিতে ওই ১৭ জন কর্মচারী অবস্থান-বিক্ষোভে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বেতন পাবো না ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *