মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে পূর্ব মেদিনীপুরে, পরিদর্শন করলেন জেলাশাসক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক সভায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ঠাকুরনগরের সভাস্থলের প্রস্তুতি ঘুরে দেখেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সভাস্থলে আগত মানুষদের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী ৩ টি শেড। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী হেলিপ্যাড। খেজুরির সভা শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন দিঘার উদ্দেশ্যে। ৪ ও ৫ তারিখ দিঘায় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্রে করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা সমুদ্র শহরও। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা। এছাড়া মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য দিঘার সৈকত সরণিতে শনিবার থেকে একে বারে ৬ তারিখ পর্যন্ত হকারদের আনাগোনার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *