কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে যেমন কোমর বেঁধেছে রাজ্যের শাসকদল তাতে কিন্তু পিছিয়ে নেই বিজেপি। এবার আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত জেলা এবং গ্রাম গুলিতে সংগঠনকে আরও মজবুত করতে সূচনা হতে চলছে ওবিসি মোর্চার ‘গ্রাম গ্রাম চলো ঘর ঘর চলো’ কর্মসূচি। ওই কর্মসূচিকে সামনে রেখে জেলা কার্যালয়ে সভা করেন ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা।
জানা গেছে, ওবিসি মোর্চার কল্যাণে মোদী সরকার ৯ বছরে যা যা উন্নয়ন করেছে সেই উন্নয়ন নিয়ে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত জেলা এবং গ্রাম গুলিতে সংগঠনকে আরও মজবুত করতে সূচনা হতে চলছে ওবিসি মোর্চার ‘গ্রাম গ্রাম চলো ঘর ঘর চলো’ কর্মসূচি। এই কর্মসূচি আগামী ৬ এপ্রিল থেকে শুরু করে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। সেই কর্মসূচি সফল করতে আজকের ওই বৈঠক বলে জানা গিয়েছে।
এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা রাজ্য সভাপতি অজিত দাস,বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, জেলা ওবিসি মোর্চা সভাপতি সঞ্জীব বণিক, দিব্যনাথ বর্মন সহ আরো অনেকে।












Leave a Reply