সবংয়ের বন্যার পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিন হেলিকপ্টার করে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর সবংয়ের বাররামজীবনপুরে অস্থায়ী হেলিপেড নামে এবং সেখান থেকে গাড়ি করে সবং BDO অফিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বন্যা কবলিত এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন। এই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং বন্যা কবলিত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের খাওয়া দাওয়া এবং পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং যাদের মৃত্যু হয়েছে সরকার তাদের পরিবারের পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *