শিক্ষা ক্ষেত্রে ব্যাপক নৈরাজ্য ও দুর্নীতির প্রতিবাদে কোচবিহারে ধর্না প্রদর্শন এবিভিপি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – শিক্ষা ক্ষেত্রে ব্যাপক নৈরাজ্য ও দুর্নীতির প্রতিবাদে ধর্না প্রদর্শন কোচবিহারে। এদিন ওই ধর্না প্রদর্শন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন ওই ধর্না প্রদর্শন অনুষ্ঠিত হয় কোচবিহার ঘাস বাজারের মাঠে।

তাদের দাবি, পশ্চিমবঙ্গে বর্তমান যে বেহাল দশা, যেভাবে গোটা রাজ্যে পাহাড়ের মতো কালো টাকা উদ্ধার হচ্ছে, যেভাবে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক নৈরাজ্য ও দুর্নীতি হয়েছে সেই সব বিষয় নিয়ে রাজ্য সরকার নীরব। কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এই থেকে প্রমাণিত হয় যে রাজ্য সরকার দুর্নীতি গ্রস্থ। তাই এই সরকারকে উপরে ফেলার জন্য আজকেই এই ধর্না প্রদর্শন।

এদিন এবিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সহ সম্পাদক শুভংকর চন্দ জানান, আপনারা জানেন বর্তমান রাজ্যে যেভাবে পাহাড়ের মতো কালো টাকা উদ্ধার হচ্ছে। সেই কালো টাকা উদ্ধার নিয়ে বর্তমান রাজ্য সরকার নীরব রয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে রাজ্য সরকার দুর্নীতিগ্রস্থ। তাই আমরা এই রাজ্য সরকারের উৎখাত করতে আজকের এই ধর্না প্রদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *