প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ১৬নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রানিহাটি নাবঘরা বাজারে আগুন লাগে বৈকাল চারটের সময় এমনই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে খবর একটি তেলেভাজা দোকান থেকে এই আগুন লাগে, দোকানদার চপ ভাজছিলেন হঠাৎই বাইরে যাওয়া ওই দোকান থেকে আগুন লাগে এবং পরবর্তী সময় তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। ধুধু করে জ্বলতে থাকে একের পর এক দোকান । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন আসে স্থানীয় সাঁকরাইল থানার প্রশাসন এসে পৌঁছায়। আরো এসে পৌঁছায় পুলিশের পদস্থ কর্তারা। ১৬ নম্বর জাতীয় সড়কের যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ লম্বা লাইনে গাড়ি দাঁড়িয়ে যায় । ভয়াবহ আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা না গেলেও বিশাল অংকের ক্ষতি হয়েছে এমনই অনুমান ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়ে তাদের ব্যবসায়ী জিনিসপত্র পুড়ে যাওয়ার জন্য। ফল মাছ মাংস সহ প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। রানিহাটি এই বাজারে প্রায় 200 বেশি দোকানে আছে এমনই জানা যায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে। কিভাবে ক্ষতিপূরণের মূল্য পাবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা।
রানিহাটি নাবঘরা বাজারে ভয়াবহ আগুন শতাধিক দোকান পুড়ে ছাই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে প্রশাসন এবং দমকল বাহিনী।












Leave a Reply