প্রাচীন ঐতিহ্য মেনে লক্ষ্মণ ভোগের আয়োজন বালুরঘাটের রঘুনাথ মন্দিরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রাচীন ঐতিহ্য মেনে লক্ষ্মণ ভোগের আয়োজন বালুরঘাটের রঘুনাথ মন্দিরে। এদিন সকাল থেকেই পূজোর আয়োজনে মেতে ওঠেন মন্দির কমিটির সদস্যরা। নদীতে স্নান করে দলে দলে ভক্তরা ঠাকুরের কাছে পুজো দেন। দিনভর পূজা অর্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয়। দুপুরে লক্ষণ ভোগের মহা প্রসাদ বিতরণ করেন মন্দির কমিটির সদস্যরা। জানা গেছে রামনবমী ৯ দিন পর আয়োজন হয় লক্ষণ ভোগ। পুজো ঘিরে মেলাও বসে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *