ব্যক্তিগত সম্পত্তির গাছ থেকে কাঁঠাল পাড়ার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত এক শিক্ষককে প্রাণনাশের হুমকি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্যক্তিগত সম্পত্তির গাছ থেকে কাঁঠাল পাড়ার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত এক শিক্ষককে প্রাণনাশের হুমকি। হাসুয়া নিয়ে তাকে তাড়া করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের দক্ষিণ খাদিমপুর মোড় এলাকার ঘটনা। প্রতিবেশী দিলীপ কুমার গুহোর বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গেছে এলাকার বাসিন্দ প্রাক্তন হাইস্কুল শিক্ষক সুকান্ত কুমার দেব। তার অভিযোগ বাড়ি থেকে কিছু দূরে একটি জায়গা কিনেছিলেন তিনি। যেখানে বেশ কিছু কাঁঠাল গাছ রয়েছে। গাছ থেকে জোরপূর্বক কাঠাল পাড়ছিলেন অভিযুক্ত ব্যক্তি। যার প্রতিবাদ করাতেই তাকে হাসুয়া দিয়ে তাড়া করা হয়েছে। এমনকি বেশকিছুদিন আগে তার জায়গার সামনেও সামনের অংশ ঘিরে দেন তিনি। নিয়ে সেসময় থানার দারস্থ হয়েছিলেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *