দক্ষিণ দিনাজপুর জেলায় আবার রাস্তার দাবীতে পথ অবরোধ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় আবার রাস্তার দাবীতে পথ অবরোধ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গোয়ালদা গ্রাম পঞ্চায়েতের বারান্দা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অকেজো। প্রায় ছয় সাতটি গ্রামের লোকজন এই রাতের উপর নির্ভরশীল। পাশাপাশি এই এলাকায় রয়েছে একটি সেতু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই সেতুটিও ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে তাই সেতু সংস্কার ও রাস্তার দাবিতে সোমবার সকালে এই এলাকার ৬-৭ টি গ্রামের মানুষজন বারান্দা এলাকায় বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই এলাকার মানুষদের অভিযোগ যতক্ষণ না আমাদের রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে ততক্ষণ আমরা এই পথ অবরোধ চালিয়ে যাব। আর এই নিয়েই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *