পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হবে জনগণের প্রার্থী: অভিজিৎ দে ভৌমিক।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর জনগণের হবে,কোন নেতা বা সভাপতি কথায় নয়, এটাই রাজ্য নেতৃত্বের কড়া নির্দেশ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জানালেন তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

এখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের কড়া নির্দেশ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রার্থী তালিকা তৈরি করতে। আমাদের কাছে ইতিমধ্যেই প্রার্থী তালিকা জমা করতে শুরু হয়েছে বিভিন্ন অঞ্চল ও ব্লক থেকে। আমরা সেই তালিকা নিয়ে সবকিছু খতিয়ে দেখে তারপর তালিকা পাঠিয়ে দেব রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য নেতৃত্বই ঠিক করবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীকে হবেন। এবারের প্রার্থী সাধারণ জনগণের বাছাই করা প্রার্থী হবে। প্রার্থী বাছাই ক্ষেত্রে কারো নির্দেশ চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *