পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়ার নিদান বাম নেতার।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-গ্ৰামে গ্ৰামে জোট বাঁধুন। পুলিশ গ্ৰামে গেলে অথবা বিনা কারণে যদি কাউকে ধরতে যায় তাহলে গ্ৰামের মানুষ লাঠি, ঝাঁটা নিয়ে বের হোন এবং পুলিশকে তাড়ুন। পুলিশের বিরুদ্ধে এই কথা বললেন CPIM এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অরুন মিত্র। উল্লেখ্য, বিভিন্ন দাবিকে সামনে রেখে বীরভূমের দুবরাজপুর থানাতে CPIM এর পক্ষ থেকে গণ ডেপুটেশনের আয়োজন করা হয় আজ। বিক্ষোভ দেখানো হয় দুবরাজপুর থানার সামনে। পুলিশ বিভিন্ন মানুষকে নানা কারণে হেনস্থা করছে, পুলিশ নিজের কাজ ঠিকভাবে পালন করছে না, দোষী ব্যক্তিদের আড়াল করছে, বিনা দোষে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করছে। এই ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন দেওয়া হয় এবং বিক্ষোভ প্রদর্শন করা হলো দুবরাজপুর থানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *