দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দন্ডি কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর ঘটনায় অবশেষে ২ জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ও আনন্দ রায়। তাঁদের বিরুদ্ধে ধারা ৫০৫ ও এসসি এসটি এক্ট এ মামলা রুজু করেছে পুলিশ।সুত্রের খবর গতকাল রাত্রে তপন থানার পুলিশ গোপন সুত্রে ওই দুই জন কে গ্রেপ্তারের করে বালুর ঘাটে জেলা আদালতে পাঠায়।প্রথমে তাদের দুই অভিযুক্ত দের বালুরঘাট থানায় পাঠায়,বালুরঘাট থানা তাদের আদালত এ পাঠায় বলে জানাযায়।বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার বলেন পুলিশের নাটক,নবান্ন থেকে যা রিপোর্ট আসবে পুলিশ সেটাই করবে।
তৃনমূলের কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানান আদালতের উপর পুর্ন আস্থা আছে যা বিচারে উঠে আসবে তাইই মানবে দল।
বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দন্ডি কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর ঘটনায় অবশেষে ২ জনকে গ্রেফতার করলো পুলিশ।












Leave a Reply