হবিবপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করা হয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হসপিটালে ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প বিজেপির সেবা সপ্তাহ পালন। সেই পরিপ্রেক্ষিতে হবিবপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করা হয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হসপিটালে । উল্লেখ্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহ কর্মসূচি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তাই বৃহস্পতিবার সকাল বেলা সেবা সপ্তাহ উপলক্ষে হবিবপুর ব্লকের বিজেপি পক্ষ থেকে বুলবুলচনডি গ্রামীন হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল,জলের বোতল বিভিন্ন সামগ্রী বিতরণ করাহয়। সেবা সপ্তাহ কর্মসূচি করা হয় বিজেপি পক্ষ থেকে। এদিন বুলবুলচন্ডী পার্টি অফিস থেকে একটি র‍্যালি করে বিভিন্ন এলাকায় পথ পরিক্রমায় করে শেষে বুলবুলচন্ডী হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরন করে সেবা সপ্তাহ উৎযাপন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু,জেঠ পি ২ মন্ডল সভাপতি সঞ্জীব সরকার,জেট পি৫ মন্ডল সভাপতি পঞ্চানন বর্মন, সহ দুটি অঞ্চলের বিজেপি প্রধান সহ বিজেপি অন্যান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *