
পানিহাটী, নিজস্ব সংবাদদাতা:- পুজোর মুখে বোনাস ও বকেয়া বেতনের দাবীতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো পানিহাটী পৌরসভা। অভিযোগ পৌরসভার কনজেরভেন্সি বিভাগের অস্থায়ী কর্মীরা মাসাধিক কাল বেতন পাচ্ছেন না, বাকি রয়েছে ৯ মাসের ওভারটাইম এর টাকাও, পাননি পুজোর আগে প্রাপ্য বোনাসও , অন্য দিকে অস্থায়ী মহিলা স্বাস্থ্য কর্মীদের বেতন বাকি ৫মাসের বেশী সময় ধরে। এই বকেয়া টাকার দাবিতে বারংবার পৌর কতৃপক্ষের কাছে দরবার করেও কোনও ফল না পেয়ে আজ তারা সকাল থেকে পৌরসভার দুটি গেট আটকে বিক্ষোভ দেখতে শুরু করলে সৃষ্টি হয় উত্তেজনার। এরপর বিক্ষোভরত কর্মীরা বিটি রোডের ব্যাস্ত ট্রাফিক মোর অবরোধ করলে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন অবরোধকারীরা ।
খড়দহ থানার আই সি পলাশ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের সাথে রীতিমত উত্তপ্ত বাক্য বিনিময় এবং ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারী পৌর অস্থায়ী কর্মীদের, উত্তেজনার পারদ বাড়তে থাকে এলাকা জুড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ঘটনাস্থলে আসেন বিজেপির উত্তর কলকাতা শহরতলী জেলা সভাপতি চন্ডীচরণ রায় ও যুব নেতা জয় সাহা, পরিস্থিতি বশে আন্তে বেগ পেতে হয় তাদেরও।












Leave a Reply