তীব্র দাবদাহের মধ্যেই চলছে গাজন উৎসব।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সকাল থেকেই চলছে মেকআপ বহুরূপী মডেলের। তীব্র দাবদাহের মধ্যেই গাজন উৎসব উপলক্ষে এদিন ফুলিয়ায় সকাল থেকেই চলছে তার প্রস্তুতি। এদিন শিব পার্বতী সহ বিভিন্ন ঠাকুরের মডেল সেজে বাড়ি বাড়ি যাচ্ছেন উদ্যোক্তারা। জানা যায় প্রতিবছরই চৈত্র পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় শিব ঠাকুরের পূজা করা হয় এবং এই পুজোকে কেন্দ্র করেই উৎসবে মেতে ওঠে উদ্যোক্তারা।

গাজন একান্তভাবেই শিবের উৎসব । বাংলার বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরই তাকিয়ে থাকে উদ্যোক্তারা এই উৎসবের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *