ভগবান শিবের মাটির মূর্তির মাথা রাতের অন্ধকারে বিচ্ছিন্ন করার ঘটনায় বিক্ষোভ ও পথ অবরোধ এলাকাবাসীর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-ভগবান শিবের মাটির মূর্তির মাথা রাতের অন্ধকারে বিচ্ছিন্ন করার ঘটনায় বিক্ষোভ ও পথ অবরোধ এলাকাবাসীর। দক্ষিণ দিনাজপুরের তপন থানার লস্করহাট এলাকার ঘটনা। এলাকাবাসীর অভিযোগ লস্করহাট বাজারে যে শিব মন্দির রয়েছে, কে বা কারা সেই মূর্তির মাথা কেটে নিয়েছে রাতের অন্ধকারে। সকালে বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী।
এলাকাবাসীরা দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। তারা দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানান।
এদিকে এই ঘটনায় বিজেপি জেলা সম্পাদক বাপী সরকার জানান, পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন এলাকায় এভাবে অশান্ত করার চেষ্টা চলছে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *