স্বাস্থ্যোন্নতি মাঠের মূল গেটের সামনে সোচ্চার কন্ঠে অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করেন রাণাঘাটের অনেক ক্রীড়া সংস্থা, ক্রীড়াবিদ এবং সিটিজেন ফোরামের সদস্যরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সিটিজেন ফোরামের উদ্যোগে স্বাস্থ্যোন্নতি মাঠকে শুধুমাত্র মেলার মাঠ নয়; খেলার মাঠ হিসাবে ব্যবহার করার দাবিতে আজ সকাল ৯:৩০ থেকে বারোটা পর্যন্ত স্বাস্থ্যোন্নতি মাঠের মূল গেটের সামনে সোচ্চার কন্ঠে অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করেন রাণাঘাটের অনেক ক্রীড়া সংস্থা, ক্রীড়াবিদ এবং সিটিজেন ফোরামের সদস্যরা। যাদের মধ্যে রাণাঘাটের ভেটেরেন্স ক্লাবের বর্ষীয়ান সদস্যদের উপস্থিতি উল্লেখযোগ্য। গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে রাণাঘাটবাসীর আবেগ “আমাদের খেলার মাঠ ফিরিয়ে দাও” এই দাবিতে প্রতিটি বক্তা সোচ্চার হন । অবিলম্বে মাঠে খেলা শুরু হোক , এই বার্তা নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন কে এই অবস্থান মঞ্চ থেকে জানান ফোরামের সম্পাদক পরেশনাথ কর্মকার, তিনি আরও জানান, দুই মাসের মধ্যে খেলা শুরু না হলে আগামীদিন সিটিজেন ফোরাম রাণাঘাটের ক্রীড়ামোদি মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং আর মেলা করতে দেওয়া হবে না। এদিন উপস্থিত ছিলেন পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট লার্ভাস আসোসিয়েশনের কর্ণাধার শেখর মুহুরী, সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *