বালুরঘাট পৌরসভায় ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার এবং ভাইস চেয়ারম্যানের পদথেকে অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দন্ডিকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেত্রী তথা বালুরঘাট পৌরসভায় ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার এবং ভাইস চেয়ারম্যানের পদথেকে অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ। আজ বালুরঘাট পৌরসভার সামনে বালুরঘাট টাউন বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করে। তাদের দাবি অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী বিজেপি থেকে ফেরা তিন আদিবাসী মহিলাকে দন্ডী কাটিয়ে দলে যোগ দান করেছে প্রদীপ্তা চক্রবর্তী কিন্তু হাতে দলীয় পতাকা তুলে দেবার পরে কেনো অন্য ব্যক্তিদের পুলিশ আটক করেছে। অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী এখনো বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছে তাকে তার পদ থেকে পদত্যাগ দাবিতে আজ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এর কাছে ডেপুটেশন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *